বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান

হারামাইনসহ সৌদি আরবের বিভিন্ন মসজিদে বৃষ্টির জন্য নামাজ আদায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অনাবৃষ্টিতে হাঁসফাঁস অবস্থা মানুষের। এই পরিস্থিতি থেকে বাঁচতে হারামাইন শরিফসহ সৌদি আরবের মসজিদগুলোতে বৃষ্টি প্রার্থনা করে নামাজ আদায় করেছেন দেশটির বাসিন্দারা।

গত বৃহস্পতিবার সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের নির্দেশনায় দেশজুড়ে বিশেষ এই নামাজ অনুষ্ঠিত হয়।

নামাজের সময় মসজিদের ইমামগণ বৃষ্টি প্রার্থনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন এবং এ সংক্রান্ত খোতবা প্রদান করেন। বৃষ্টি প্রার্থনার নামাজের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় মসজিদুল হারামে। এখানে ইমামতি করেন মসজিদটির প্রধান ইমাম ও খতিব শায়খ আব্দুর রহমান আস সুদাইস। তিনিও নামাজের পর বিশেষ খোতবা প্রদান করেন।

দ্বিতীয় বৃহত্তম জামাত অনুষ্ঠিত হয় মদিনার মসজিদে নববীতে। এখানে ইমামতি করেন শায়খ আব্দুল্লাহ বিন আ্বদুর রহমান আলবুআইজান।মসজিদুল হারাম ও মসজিদে নববীতে দুই শহরের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা নামাজে অংশ নেন। সূত্র: আল-আরাবিয়া

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ