বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান

টুইটারের অফিস বন্ধ ঘোষণা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: সাময়িকভাবে টুইটারের সব কার্যালয় বন্ধ করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এ সিদ্ধান্ত শিগগির কার্যকর হবে। আগামী সোমবার (২১ নভেম্বর) পুনরায় খুলে দেওয়া হবে অফিস। বিবিসি।

কর্মীদের কাছে পাঠানো এক বার্তায় টুইটার কর্তৃপক্ষ এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

এতে আরও বলা হয়, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম, গণমাধ্যম বা অন্য কোথাও কোম্পানির তথ্য নিয়ে আলোচনা করা থেকে বিরত থাকুন এবং কোম্পানির নীতি মেনে চলুন’।

তবে এ তথ্য যাচাইয়ের ক্ষেত্রে বিবিসির কাছে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি টুইটার কর্তৃপক্ষ।

গত ২৭ অক্টোবর এক টুইটে টুইটার কেনার বিষয়টি নিশ্চিত করেন ইলন মাস্ক নিজেই বিশ্বের জনপ্রিয় এ সোশ্যাল মিডিয়া কেন কিনলেন, এর ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা কী সে বিষয়েও নিজের অবস্থান পরিষ্কার করেন টেসলা সিইও। এরপর তিনি নিজেই টুইটারের প্রধান নির্বাহীর দায়িত্ব নিয়েছেন। ঢেলে সাজাতে শুরু করেন পুরো প্রতিষ্ঠানটি। তবে এরইমধ্যে টুইটার ছেড়েছেন শীর্ষ বেশ কয়েকজন কর্মকর্তা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ