শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
ইরানের জব্দ করা সম্পদ ফেরত দিতে অস্বীকার যুক্তরাষ্ট্রের লক্ষ্মীপুরে অটোচালক হত্যায় গ্রেফতার ৩ যুবক  অবশেষে ইসলামাবাদে আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ও ইরান ‘অন্যায়-দুর্নীতিকে প্রশ্রয় দিলে পার্লামেন্টে মারামারি শুরু হবে’ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরা অধিবেশন অনুষ্ঠিত হামলায় বিকৃত হয়ে গেছে মোজতবা খামেনির মুখমণ্ডল! হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ

২৮ নভেম্বর নোয়াখালী জেলা পরিষদ সদস্য পদে নির্বাচন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী ২৮ নভেম্বর (সোমবার) নোয়াখালী জেলা পরিষদের সদস্য দুই পদের নির্বাচন অনুষ্ঠিত হবে। আদালতের আদেশে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হওয়ায় এখন সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান এ তথ্য জানান। এই নির্দেশনা রিটার্নিং কর্মকর্তা ও সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে।

আতিয়ার রহমান জানান, আপিল বিভাগের সিপিএলএ নং ২৭৯৩/২০২২ এর ২৪ অক্টোবর ২০২২ তারিখের আদেশের পরিপ্রেক্ষিতে নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মো. আলাবক্স টিটু প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না থাকায় আবদুল ওয়াদুদ পিন্টুকে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঘোষণা করে নির্বাচন সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছেন।

এ লক্ষ্যে চেয়ারম্যান পদ ছাড়া অন্যান্য পদে যে পর্যায় থেকে স্থগিত করা হয়েছিল সে পর্যায় থেকে শুরু করে পূর্ব নির্দেশনা অনুযায়ী পদ্ধতিগতভাবে ২৮ নভেম্বর সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ সম্পন্ন করার জন্যও নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ