বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

রাজশাহী-কক্সবাজার রুটে বিমান চলাচল শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজশাহী থেকে কক্সবাজার রুটে প্রথমবারের মতো সরাসরি বিমান চলাচল শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বেসরকারি এয়ারলাইনস নভোএয়ার থেকে এ রুটে বিমান চলাচল শুরু করেছে।

আজ সকাল সাড়ে ১০টায় রাজশাহীর হযরত শাহমখদুম বিমানবন্দর থেকে নভোএয়ারের একটি বিমান যাত্রী নিয়ে কক্সবাজারের উদ্দেশে প্রথম ফ্লাইট উদ্বোধন করেন।

এর আগে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে কেক কেটে এ রুটে বিমান চলাচলের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এ সময় নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালনা মফিজুর রহমান উপস্থিত ছিলেন।

এ ছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক, বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী, রাজশাহী শিল্প ও বণিক সমিতির সভাপতি মাসুদুর রহমান রিংকু, মেয়র কন্যা আনিকা ফারিহা জামান অর্ণা, জামাতা রেজভী আহমেদ ভুঁইয়া প্রমুখ।

বিমান চলাচলের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

বিমান সংস্থাটি জানিয়েছে, প্রতি সপ্তাহে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় একটি বিমান রাজশাহী থেকে ছেড়ে কক্সবাজার পৌঁছাবে দুপুর ১২টায়। আবার কক্সবাজার থেকে প্রতি সপ্তাহের রোববার বিকেল ৩টা ৩৫ মিনিটে একটি বিমান ছেড়ে রাজশাহী এসে পৌঁছাবে বিকেল ৫টা ৫ মিনিটে। এই রুটে ওয়ানওয়ে সর্বনিম্ন ভাড়া ৫ হাজার ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ