বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনায় গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী আরও ৮৬৯ জনের মৃত্যু হয়েছে; অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে শতাধিক। এ সময় ৩ লাখ ৩০ হাজার ৬৩৪ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে; অর্থাৎ আগের দিনের তুলনায় শনাক্ত বেড়েছে ১৩ হাজারেরও বেশি।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৪ কোটি ১৩ লাখ ৫৬ হাজার ৩১১ জনে। এর মধ্যে ৬৬ লাখ ১৯ হাজার ৩০২ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭ হাজার ১৮৬ জন এবং মারা গেছেন ১১১ জন। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এ সময় এ দেশটিতে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৭৭২ জন এবং মারা গেছেন ২১০ জন।

এ ছাড়া, ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৭১ জন এবং আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৮৭৮ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৬৬ হাজার ৫৮৭ জন এবং মারা গেছেন ৪৭ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩৮০ জন এবং মারা গেছেন ৬৩ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৪৮৬ জন এবং মারা গেছেন ৫৪ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ