বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

পুলিশের আরেক কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে পুলিশ সুপার (এসপি) মো. আলী হোসেন ফকিরকে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আজ বুধবার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস পুলিশ ক্যাডারের সদস্য খুলনা তৃতীয় এপিবিএন অধিনায়ক মো. আলী হোসেন ফকিরকে (বর্তমানে রাজশাহী রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত) সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন)-এর ৪৫ ধারায় বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

জানা গেছে, আলী হোসেন ফকির বিসিএস ১৫ ব্যাচের কর্মকর্তা। তার গ্রামের বাড়ি বাগেরহাট। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ছাড়াও তিনি নেত্রকোনা, ফেনী ও মাগুরার পুলিশ সুপার ছিলেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ