বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

চীনা নাগরিকসহ অর্থ আত্মসাৎ মামলায় ৬ জনের কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় চীনা নাগরিকসহ ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বুধবার (১৬ নভেম্বর) সকালে ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. ইকবাল হোসেন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, দ্য সিনফা নিটার্স লিমিটেডের চেয়ারম্যান চীনা নাগরিক ইয়াং ওয়াং চুং, প্রতিষ্ঠানটির পরিচালক খসরু আল রহমান, পরিচালক গোলাম মোস্তফা ও মনসুরুল হক, ন্যাশনাল ব্যাংক দিলকুশা শাখার প্রাক্তন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (রপ্তানি) আব্দুল ওয়াদুদ খান এবং প্রাক্তন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চৌধুরী।

আদালত সূত্রে জানায়, ওয়াদুদ খান ও শাহাবুদ্দিন চৌধুরীকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ২ কোটি ৫৯ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ইয়াং ওয়াং চুং, খসরু, মনসুরুল ও মোস্তফাকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ২ কোটি ৫৯ লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

আদালত আরও বলেছেন, আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করেছে। এ সময় আদালত শাহাবুদ্দিন ও ওয়াদুদের জামিন বাতিল করেন। সেই সঙ্গে তাদের কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ইয়াং ওয়াং চুং, খসরু, মনসুরুল ও মোস্তফা পলাতক থাকায় তাদের নামে আদালত গ্রেপ্তারি পরোয়ানা দিয়েছেন। এ মামলায় মোট ১১ জনের সাক্ষ্য রেকর্ড করা হয়েছে।

এজাহার অনুযায়ী, আসামিরা পরস্পরের যোগসাজশে জাল নথির মাধ্যমে দ্য সিনফা নিটার্স লিমিটেডের নামে ২ কোটি ৫৯ লাখ ৪০ হাজার ১৪৮ হাজার ঋণ নেন। পরবর্তীতে সেই টাকা আত্মসাৎ করেন।

ওই ঘটনায় দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে ২০১৭ সালের ১৭ জানুয়ারি মতিঝিল থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৮ সালের ২৪ জুন দুদক আদালতে অভিযোগপত্র জমা দেয়। এর পরের বছরের ১৮ সেপ্টেম্বর আদালত অভিযোগ গঠন করেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ