বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

১০ শর্তে ২৬ শিশুকে সংশোধনের সুযোগ দিলো আদালত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজশাহীতে ২৬ শিশু আসামিকে বিভিন্ন অপরাধের ৩০টি মামলায় সাজা না দিয়ে ভালো কাজ করাসহ ১০টি শর্তে বিকল্প পন্থায় সংশোধনের আদেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে রাজশাহীর শিশু আদালত-২ এর বিচারক মুহা. হাসানুজ্জামান এই আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে ২৫ জন ছেলে ও একজন ১ জন মেয়ে শিশু রয়েছে বলে রাজশাহীর শিশু আদালত-২ এর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নাসরিন আখতার মিতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মাদক পরিবহন, ধর্ষণচেষ্টা, যৌন নিপীড়ন, মারামারিসহ বিভিন্ন লঘুদণ্ডের মামলা ছিল ২৬ শিশুর বিরুদ্ধে। তাদের সবারই এটি প্রথম মামলা। তারা আর কোনো দিন এ ধরনের অপরাধে জড়াবে না বলে শপথ পাঠ করে। একইসঙ্গে তাদের ভালো কাজ করার নির্দেশ দিয়েছেন আদালত। আদেশ কার্যকরের বিষয়টি সমাজসেবা প্রবেশনারি কর্মকর্তাকে পর্যবেক্ষণ করতে বলা হয়েছে।

নাসরিন আখতার মিতা বলেন, বাংলাদেশে প্রথম একসঙ্গে এতো শিশুকে এই রকমের দণ্ড দেওয়া হলো। তাদের মানসিক পরিবর্তনের কারণেই এমন আদেশ দিয়েছেন আদালত।

রাজশাহী সমাজসেবা প্রবেশনারি কর্মকর্তা মতিনুর রহমান বলেন, আদালত একটি ভালো আদেশ দিয়েছেন। শিশুদের অপরাধের ধরন দেখে ভালো কাজ কী কী করবে সেটি ঠিক করতে বলেছেন। এছাড়া তাদেরকে মাদকে না জড়ানো, বাল্যবিবাহ না করা, মা-বাবার সঙ্গে সদ্ব্যবহার করা, মারামারিতে না জড়াতে বলেছেন। এটি একটি বিরল আদেশ। রাজশাহীতে প্রথম এই ধরনের আদেশ দেওয়া হলো। এখন তাদের মনিটরিং করা হবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ