বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগরে দায়িত্ব পেলেন যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের সর্ববৃহৎ ধর্মীয় অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর ঢাকা মহানগর কমিটির পদায়ন সম্পন্ন হয়েছে।

সোমবার (১৪ নভেম্বর) রাজধানীর খিলগাঁও-এ অবস্থিত মাখজানুল উলুম মাদরাসায় মহাসচিবের কার্যালয়ে এক বৈঠকে এসিদ্ধান্ত নেওয়া হয়। মহানগর সভাপতি মাওলানা আবদুল কাইয়্যুম সুবহানীর সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারি মুফতী কেফায়েতুল্লাহ আজহারীর পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজত মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান।

হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর কমিটির পদায়ন- উপদেষ্টা মাওলানা মুহিউদ্দীন রাব্বানী, মাওলানা জহুরুল ইসলাম, মাওলানা ফারুক (লালমাটিয়া মাদরাসা) ও মাওলানা আব্দুল্লাহ (ব্যাংক কলোনী মাদরাসা, সাভার)। সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী। সিনিয়র সহ সভাপতি মাওলানা মুজিবুর রহমান হামিদী। সহ সভাপতি মাওলানা লোকমান মাজহারী, মাওলানা ইউসুফ সাদিক হক্কানী ও মাওলানা ওয়াহিদুর রহমান (পীরজঙ্গী মাদরাসা)। সাধারণ সম্পাদক মুফতী কেফায়েতুল্লাহ আজহারী। যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আনিসুর রহমান, মাওলানা নূরুল ইসলাম, মুফতী আব্দুল্লাহ ইয়াহইয়া, মাওলানা ইলিয়াস হামিদী ও মাওলানা যুবায়ের আহমাদ। সাংগঠনিক সম্পাদক মাওলানা মনিরুজ্জামান (মুহতামিম, বাইতুন নূর মাদরাসা)। অর্থ সম্পাদক মুফতী কামাল উদ্দীন। প্রচার সম্পাদক মাওলানা মুস্তাকিম বিল্লাহ হামিদী। সদস্য মাওলানা জসিম উদ্দিন, মাওলানা জুবায়ের রশীদ, মাওলানা রাশেদ বিন নূর ও মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী।

বৈঠকে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, যুগ্ম মহাসচিব মাওলানা মহিউদ্দিন রাব্বানী, সহকারী মহাসচিব মাওলানা জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদরীস, দফতর সম্পাদক মাওলানা রাশেদ বিন নূর ও মিডিয়া বিষয়ক সমন্বয়ক সাইয়েদ মাহফুজ খন্দকার।

ঢাকা মহানগর নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সহ সভাপতি মাওলানা মুজিবুর রহমান হামিদী, সহ সভাপতি মাওলানা ওয়াহিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতী আব্দুল্লাহ ইয়াহইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াস হামিদী, মাওলানা যুবায়ের আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মনিরুজ্জামান, অর্থ সম্পাদক মুফতী কামাল উদ্দীন, প্রচার সম্পাদক মাওলানা মুস্তাকিম বিল্লাহ হামিদী ও সদস্য মাওলানা জুবায়ের রশীদ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ