বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

বিশ্বে করোনায় বেড়েছে মৃত্যু, কমেছে শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনায় গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী আরও ৫৫৮ জনের মৃত্যু হয়েছে; অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে দুই শতাধিক। এ সময় ১ লাখ ৪৬ হাজার ৫০৬ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। অর্থাৎ আগের দিনের তুলনায় শনাক্ত কমেছে ৫০ হাজারের বেশি।

মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৪ কোটি ৫ লাখ ১৮ হাজার ৩৫৯ জনে। এর মধ্যে ৬৬ লাখ ১৬ হাজার ২৫৯ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৫৫৫ জন এবং মারা গেছেন ৪৮ জন। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে ফ্রান্স। এ সময় দেশটিতে মারা গেছেন ১০০ জন এবং আক্রান্ত হয়েছেন ৬ হাজার ১৭ জন।

এ ছাড়া রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫৭৮ জন এবং মারা গেছেন ৬১ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৪০৮ জন এবং মারা গেছেন ৫৪ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ২৫৭ জন এবং মারা গেছেন ৩৯ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৭৬৫ জন এবং মারা গেছেন ৪৪ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ