বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

বিএনপি ক্ষমতায় এলে আ.লীগের কেউ রেহাই পাবে না : তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগের নেতা-কর্মীরাও কেউ রেহাই পাবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

তিনি বলেছেন, এক বছর পর নির্বাচন হবে। আমরা বিএনপির হাতে দেশ তুলে দিতে পারি না। বিএনপি ক্ষমতায় এলে জনগণের পিঠের চামড়া তুলবে। আওয়ামী লীগের নেতা-কর্মীরাও কেউ রেহাই পাবে না।

আজ মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে নাটোরের গুরুদাসপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

হাছান মাহমুদ  বলেন, বিএনপি দেশে ‘বাংলা ভাই’ তৈরি করেছিল। তারা যদি কখনো ক্ষমতায় আসে, তাহলে বাংলাদেশকে আবারও সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করবে। আজকে যে উন্নয়ন, আজকে যে অগ্রগতি, আজকে যে ডিজিটাল বাংলাদেশ, এখান থেকে আবার বিএনপি ২০-৩০ বছর আগের বাংলাদেশে নিয়ে যেতে চায়। আমরা স্লোগান দেই ‘ডিজিটাল বাংলাদেশ, আমার গ্রাম, আমার শহর’। আর বিএনপি স্লোগান দেয় ‘টেক ব্যাক বাংলাদেশ’। মানে হচ্ছে আর নয় ডিজিটাল বাংলাদেশ।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণের পথে অনেক দূর এগিয়েছে। এই অগ্রযাত্রাকে ব্যাহত করতে দিনরাত ষড়যন্ত্র করছে বিএনপি।

তথ্যমন্ত্রী বলেন, মানুষ বিএনপির ইতিহাস ভুলে গেছে। মানুষ বিএনপির দুঃশাসন আর অত্যাচারের দিনলিপি ভুলে গেছে। অথচ শেখ হাসিনার সরকার সেই দুঃশাসনের প্রতিশোধ নেয়নি। সরকার এক কোটি মানুষকে ফ্যামিলি কার্ড, ৫০ লাখ মানুষকে কম মূল্যে চাল দিচ্ছে। সরকার বিদ্যুৎ, সার নিশ্চিত করেছে কৃষকের স্বার্থে। মানুষকে বিএনপির দুঃশাসনের কথা মনে করিয়ে দিতে হবে। জানাতে হবে সরকারের সাফল্য।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ