বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

তিন সংকটে পড়েছে বাংলাদেশ: বিশ্বব্যাংক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, কভিড মহামারির প্রভাব ও জলবায়ু সংকট মোটা দাগে সারা বিশ্বের মতো বাংলাদেশ ও এ তিন সংকটে পড়েছে বলে মন্তব্য করেছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার।

আজ মঙ্গলবার বিশ্বব্যাংকের ঢাকা অফিস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এসব কথা বলেন।

মার্টিন রাইজার বলেন, বিশ্ব অর্থনীতির জন্য এই চ্যালেঞ্জগুলো ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে। প্রতিটি দেশই মোকাবিলা করার জন্য লড়াই করছে এবং বাংলাদেশও এর ব্যতিক্রম নয়।

বিশ্বব্যাংকের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, সামষ্টিক রাজস্ব আহরণ ও আর্থিক খাতের সংস্কার, মানবসম্পদ উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তন খাতে বিনিয়োগ অব্যাহত রাখার মাধ্যমে দ্রুত প্রবৃদ্ধি ধরে রাখতে পারে বাংলাদেশ। আমরা এ চ্যালেঞ্জিং সময়ে এই প্রচেষ্টাগুলোতে পূর্ণ সমর্থন দিতে প্রস্তুত।

তিনি আরও বলেন, বিগত ৫০ বছর ধরে বাংলাদেশের অসাধারণ উন্নয়ন যাত্রার অংশ হতে পেরে বিশ্বব্যাংক গর্বিত। বাংলাদেশ বিশ্বের অন্যান্য অনেক দেশের উদাহরণ। বিশেষ করে দ্রুত দারিদ্র্য হ্রাস ও টেকসই প্রবৃদ্ধির জন্য।

এর আগে গত ১২ নভেম্বর ঢাকায় আসেন মার্টিন রাইজার। তিন দিনের সফর শেষে মঙ্গলবার সকালে ঢাকা ছাড়েন তিনি।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ