বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

‘আওয়ামী লীগ টানা ক্ষমতায় থাকায় সুফল পাচ্ছে জনগণ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকার টানা ক্ষমতায় থাকায় জনগণ উন্নয়নের সুফল পাচ্ছে।

মঙ্গলবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। গণভবন থেকে ভার্চুয়ালি তিনি অনুষ্ঠানে অংশ নেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত হয়ে একটানা সরকারে থাকায় উন্নয়ন ত্বরান্বিত ও দৃশ্যমান হয়েছে, মানুষ তার সুফল পাচ্ছে।’

তিনি বলেন, যেকোনো ঝুঁকি হ্রাস করা, মানুষের নিরাপত্তা দেওয়ার পাশাপাশি উন্নয়ন কাজ দ্রুত ও মানসম্মত করাই সরকারের প্রচেষ্টা। মন্দার প্রভাব মোকাবিলায় আমাদেরও প্রস্তুতি নিতে হবে। সবাই নিজেদের জমিতে কিছু না কিছু উৎপাদন করবেন। বিশ্বমন্দার ধাক্কা যাতে বাংলাদেশে না লাগে, সে জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে।

অপ্রতিরোধ্য বাংলাদেশের অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না মন্তব্য করে তিনি বলেন, ২০২১-এর লক্ষ্য পূরণের মতো ২০৪১ সালের উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যও পূরণ করা হবে।

বীরত্বপূর্ণ ও সেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে অনুষ্ঠানে ৪ ক্যাটাগরিতে ৪৫ ফায়ার ফাইটারকে পদক দেওয়া হয়। প্রধানমন্ত্রীর পক্ষে পদক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুর প্রান্তে থেকে এ পদক তুলে দেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ