বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

ব্যাংকে জনগণের আমানত কেমন রয়েছে জানালো বাংলাদেশ ব্যাংক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ব্যাংকে জনগণের আমানত সম্পূর্ণ নিরাপদ রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। স্বাধীনতার ৫১ বছরে কোনো ব্যাংক বন্ধ হয়নি। আগামীতেও বন্ধ হবে না। সামাজিক মাধ্যমে প্রচারিত বিভিন্ন ষড়যন্ত্রের জবাবে এই বিবৃতি দিয়েছে বাংলাদেশ।

রবিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাংকের আমানত তুলে নেওয়ার জন্য ষড়যন্ত্রমূলক খবর প্রচার হচ্ছে। এ ব্যাপারে সবাইকে অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা অত্যন্ত সুদৃঢ় অবস্থায় রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের বিবৃতি

ব্যাংকিং ব্যবস্থায় তারল্যের কোনো সংকট নেই। স্বাধীনতার ৫১ বছরে দেশে কোনো ব্যাংক বন্ধ হয়নি। আশা করা যায়, আগামীতেও কোনো ব্যাংক বন্ধ হবে না। ব্যাংকে জনগণের আমানত সম্পূর্ণ নিরাপদ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো ব্যাংক আমানতের টাকা দিতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক। গ্রাহকদের যেকোনো অভিযোগ ১৬২৩৬ নম্বরে কল করে জানালেই অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ