বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

কোনাবাড়িতে ঝুটের গুদামে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গাজীপুরের কোনাবাড়ির কাশিমপুর কেন্দ্রীয় জেলখানা রোড এলাকায় ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। শনিবার (১২ নভেম্বর) মধ্যরাতে এ আগুন লাগে। জানা গেছে, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন এ তথ্য নিশ্চিত করেছে।

প্রত্যক্ষদর্শী ‍ও ফায়ার সার্ভিস মারফত জানা গেছে, রাত দেড়টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় জেলখানা রোড এলাকায় সেলিমের মালিকানাধীন একটি ঝুটের গুদামে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, আগুন লাগার খবর পেয়ে তৎক্ষণাৎ ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে যান। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।

-এসআর

 

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ