বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ঢাকায় আসছেন আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইসা তিন দিনের সফরে আজ (শনিবার) ঢাকায় আসছেন। সংস্থাটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

রাইসার সঙ্গে বাংলাদেশ ও ভুটানের বর্তমান কান্ট্রি ডিরেক্টর আবদুলায়ে সেকও থাকবেন। যিনি আগামী ১ জানুয়ারি দায়িত্ব গ্রহণ করবেন।

জানা গেছে, সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন রাইসা। বিশ্বব্যাংক সমর্থিত একটি প্রকল্পও পরিদর্শন করবেন।

বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট বলেন, আমি আবার বাংলাদেশে আসতে পেরে এবং সরকারের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা চালিয়ে যেতে পেরে আনন্দিত। এ আলোচনা জনগণের জন্য সুযোগ তৈরি করতে সহায়তা করবে।

আবদুলায়ে সেক বলেন, ‘আমি বাংলাদেশের সরকার এবং জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ। কারণ, দেশটি ২০৩১ সালের মধ্যে উচ্চ-মধ্যম আয়ের যোগ্যতা অর্জনের লক্ষ্যে কাজ করছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ