বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

নাইজেরিয়ায় বিস্ফোরণে নিহত ১২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নাইজেরিয়ায় পেট্রোল ট্যাঙ্কার বিধ্বস্ত হয়ে ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। নাইজেরিয়ার পুলিশ এসব তথ্য নিশ্চিত করেছে।

বার্তাসংস্থা এপি’র খবরে বলা হয়েছে, উত্তর-মধ্য নাইজেরিয়ায় একটি পেট্রোল ট্যাঙ্কার বিধ্বস্ত হয়। এ সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। শুক্রবারের (১১ নভেম্বর) এ ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। ভুক্তভোগীরা আগুনে পুড়ে গিয়েছিলেন।

পুলিশের এক মুখপাত্র বলেছেন, গত বৃহস্পতিবার রাতে কোগি প্রদেশের ওফু কাউন্সিল এলাকার মূল সড়কে ট্যাঙ্কারটি চলছিল। হঠাৎ এর ব্রেকে ত্রুটি দেখা দেয়। পরে হাইওয়েতে চলমান একটি একটি গাড়ির সঙ্গে ট্যাঙ্কারটির সংঘর্ষ হয়। এ সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। পরক্ষণেই আগুন ধরে যায়।

কোগি পুলিশ কমান্ডের উইলিয়াম ওভি আয়া জানান, আগুন লাগার পরও ট্যাঙ্কারটি চলছিল। এ সময় অন্য কয়েকটি গাড়িকে চাপা দেয় সেটি। এ ঘটনায় নিহতরা সবাই আগুনে পুড়ে গেছেন।

নাইজেরিয়ার ফেডারেল রোড সেফটি কর্পস’র বিসি কাজিম বলেছেন, দুর্ঘটনায় আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনা কবলিত সড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে। ভুক্তভোগীদের শনাক্ত করার কাজ চলছে। কোগি কর্তৃপক্ষ এ দুর্ঘটনার তদন্ত করছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ