বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

ডেঙ্গু মোকাবিলায় প্রস্তুত স্বাস্থ্য বিভাগ: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, এশিয়ায় ডেঙ্গু অনেক বেড়ে গেছে, বাংলাদেশেও বাড়ছে। আপনারা জানেন এডিস মশার কামড়েই ডেঙ্গু রোগ হয় আর এ কারণে এডিস মশা নিধন করতে হবে।

দেশে দুই শতাধিকের বেশি মানুষ এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন, স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এ রোগ মোকাবিলায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি হাসপাতালে ডেঙ্গু রোগের চিকিৎসার জন্য পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে।

আজ শনিবার (১২ নভেম্বর) দুপুরের দিকে সদর উপজেলার গড়পাড়া শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে উপকারভোগী পরিবারের মাঝে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

জাহিদ মালেক বলেন, সরকার সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে কিন্তু বিএনপি-জামায়াত মানুষের পাশে দাঁড়ায়নি। সারাবিশ্ব যখন দুর্যোগের মধ্যে রয়েছে ঠিক ওই সময় বাংলাদেশের মানুষের দুর্যোগ বাড়াতে চাচ্ছে এই দুটি দল।

তিনি বলেন, আমরা সেই ধরনের দল চাই না যারা গ্রেনেড হামলা করে, যারা সারাদেশে সিরিজ বোমা হামলা চালায়, যারা অগ্নি সন্ত্রাস করে, মানুষকে পুড়িয়ে মারে সে অবস্থায় দেশের মানুষ আর যেতে চায় না।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ