বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

চট্টগ্রামে আল-আমিন সংস্থার তিনদিনব্যাপী তাফসির মাহফিল সফল করতে মতবিনিময়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ ইশতিয়াক সিদ্দিকী, হাটহাজারী প্রতিনিধি: চট্টগ্রামের ঐতিহ্যবাহী দীনি ও সেবামূলক সংগঠন আল-আমিন সংস্থার উদ্যোগে আগামী ২৩,২৪ ও ২৫ নভেম্বর অনুষ্ঠিতব্য তাফসীর মাহফিল সফল করার লক্ষ্যে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

গতকাল ১১ নভেম্বর শুক্রবার বাদ মাগরিব হাটহাজারী পৌরসভাস্থ মারকাযুত তালীম ওয়াত তারবিয়াহর জামে মসজিদে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, আল-আমিন সংস্থার তাফসীর মাহফিল অন্যান্য আঞ্চলিক মাহফিলের মতো নয়। এটার পরিচিতি, পরিধি ও আয়োজন অনেক ব্যাপক ও ব্যয়বহুল। উত্তর চট্টগ্রামে এটিই সবচেয়ে বৃহৎ তাফসীর মাহফিল।

বক্তারা আরও বলেন, প্রতিষ্ঠার পর থেকেই প্রতি বছর আল-আমিন সংস্থা কর্তৃপক্ষ অত্যন্ত সুচারুভাবে মাহফিল আঞ্জাম দিয়ে আসছে। সংস্থা কর্তৃপক্ষ প্রতি বছরই আশপাশের উপজেলার ধর্মীয় সামাজিক সংগঠনগুলো নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে থাকে। আমরা এ ঐক্যবদ্ধ প্রচেষ্টাকে স্বাগত জানাই। আমরা সকলের প্রতি অনুরোধ করবো, আপনারা নিজ নিজ জায়গা থেকে প্রচারণা ও সহযোগিতার মাধ্যমে তাফসীর মাহফিল সফল করার চেষ্টা করুন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, হাটহাজারী মাদরাসার মুহাদ্দিস মাওলানা আহমদ দিদার কাসেমী, মাওলানা ওমর কাসেমী, মাওলানা আবু আহমদ রাউজান নব জাগরন সংগঠনের সভাপতি মোহাম্মদ হানিফ, রাউজান আত-তাওহিদ সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার মো. নাছির, নবজাগরণের মাও. সাইফুল্লাহ, মাওলানা আবু দারদা মাসুম, ফটিকছড়ির ইসলাহুল উম্মাহর সাধারণ সম্পাদক মাও. সালামত উল্লাহ, মাও. এরশাদুল আলম মাসুদ, মাও. আবদুল খালেক, হাটহাজারী দোকানদার বাজার ব্যবসায়ী সভাপতি হাজী শাহআলম, জাগৃতির সাবেক সাধারণ সম্পাদক মো. রুবেল, কামালপাড়া যুব সংঘের সভাপতি নাছির উদ্দীন, উত্তর মাদার্শা ইসলামী গণপাঠাগারের সভাপতি ডা. মীর ইসমাইল, হাটহাজারী পল্লী চিকিৎসক সমিতির সভাপতি ডা. সালাদ্দীন, হাটহাজারী কাচারী রোড বণিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম বাবু, আমীর এরশাদ প্লাজার মো. শোয়াইব, মহিউদ্দীন প্রমুখ।

এ ছাড়াও মতবিনিময় সভায় রাউজান থেকে ১০টি, ফটিকছড়ি থেকে ৫টি, রাঙ্গুনিয়া থেকে ৫টির অধিক সংগঠনের প্রতিনিধি এবং হাটহাজারী থেকে প্রায় ২০-২৫ সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ