বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

মেক্সিকোতে বারে বন্দুকধারীদের হামলা, নিহত ৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মেক্সিকোর মধ্যাঞ্চলীয় গুয়ানাজুয়াতো রাজ্যের একটি শহরে বন্দুক হামলায় ৯ জন নিহত হয়েছেন। এতে পাঁচজন পুরুষ ও চারজন নারী নিহত হয়। একই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। স্থানীয় সময় বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে।

দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে এসব তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট

প্রতিবেদনে বলা হয়েছে, গুয়ানাজুয়াতো সম্প্রতি সান্তা রোসা দে লিমা এবং জালিস্কো নিউ জেনারেশন নামে দুটি গ্রুপের বিরোধের জের ও মাদক ব্যবসা কেন্দ্র করে সহিংসতা বেড়ে গেছে।

বুধবার রাতেও এপাসিও এল আলতো শহরের একটি বারে হামলা চালানো হয়। এ সময় বন্দুকধারীরা একটি হাতে লেখা পোস্টার ফেলে যায়। এতে সান্তা রোসা দে লিমা গ্যাংয়ের সদস্যদের স্বাক্ষর ছিল।

গত অক্টোবরে রাজ্যটির আরেক শহরে একটি বারে হামলায় বেশ কয়েকজন নিহত হন। তাদের মধ্যে ৬ জন নারীও ছিলেন। গত সেপ্টেম্বরে একই ধরনের হামলায় নিহত হন আরও ১০ জন।

বৃহস্পতিবারেরটি নিয়ে গুয়ানাজুয়াতোতে গত কয়েক মাসের মধ্যে তৃতীয় বড় হামলার ঘটনা ঘটল।

গুয়ানাজুয়াতোভিত্তিক নিরাপত্তা বিশ্লেষক ডেভিড সসেদো বলেন, এসব হামলা নির্দিষ্ট বার টার্গেট করে করা হচ্ছে । যেসব মালিক মাদক কারবারিদের কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে অস্বীকৃতি জানান সম্ভবত তাদের লক্ষ্য করে এ হামলা হয়। তারা শুধু যে প্রতিপক্ষকে হত্যা করছে তা নয়, নির্বিচারে হত্যাকাণ্ড চালানো হচ্ছে।

প্রসঙ্গত, গুয়ানাজুয়াতো বিশ্বের শীর্ষস্থানীয় গাড়ি প্রস্তুতকারকদের একটি প্রধান উৎপাদন কেন্দ্র। মাদক ব্যবসায়ীদের বড় কয়েকটি চক্র সেখানে বেশ সক্রিয়।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ