বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত, আহত ১৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঝিনাইদহে পূথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। একই ঘটনায় কমপক্ষে আরও ১৫ জন আহত হয়েছেন। আজে শুক্রবার (১১ নভেম্বর) সকালে সদর উপজেলার হাটগোপালপুর ও গোয়ালপাড়া এলাকায় ঘটে এ দুর্ঘটনা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে একটি বাস ঝিনাইদহ থেকে যাত্রী নিয়ে মাগুরা যাচ্ছিল। পথে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের সদর উপজেলার গোয়ালপাড়া সালেহা খাতুন মাধ্যমিক বিদ্যালয় এলাকায় পৌঁছালে বাসটির চাকা ফেটে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি টাইলস বোঝাই ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের অন্তত ১৫ জন যাত্রী আহত হন।

পরে খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন।

অন্যদিকে, সকালে কাঠ বোঝাই একটি ট্রাক ঝিনাইদহের দিকে যাচ্ছিল। পথে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের হাটগোপালপুর ইটভাটার সামনে পৌঁছালে ওই সড়কে বিকল হয়ে দাড়িয়ে থাকা অপর একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় ট্রাকের হেলপার কাইয়ুম হোসেন (১৭) গুরুতর আহত হয়।

খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহত কাইয়ুমকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত কাইয়ুম ফকির বরিশালের গৌরনদি বেজগতি গ্রামের শহর আলী ফকিরের ছেলে।

ঝিনাইদহ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সকালে আলাদ দুইটি সড়ক দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত ও একজন নিহত হয়েছেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ