বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ

১৭৪২ কোটি টাকা ব্যয়ে ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এক হাজার ৭৪২ কোটি ৭৫ লাখ ৩৫ হাজার ২৯৬ টাকা ব্যয়ে সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন করবে সরকার। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীনে এ উন্নয়ন কাজ হবে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৩৩তম সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে সভায় অনুমোদন পাওয়া প্রস্তাবগুলো সংবাদিকদের কাছে বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।

তিনি বলেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের এসপি-১ প্যাকেজের আওতায় যৌথভাবে আইসিটি, আইআরডি এবং শেলাদিয়াকে প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে নিয়োগের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ২৬৯ কোটি ৮৭ লাখ ৯০ হাজার ৬২ টাকা।

এছাড়া এ প্রকল্পের ডাব্লিউপি-০৬ প্যাকেজের ডিএস-১১ লটের পূর্ত কাজ যৌথভাবে তুর্কিয়ে’র এনেছে এবং বাংলাদেশের টিসিসিএলকে দেওয়ার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা। এজন্য ব্যয় হবে ৮৯৬ কোটি ৮১ লাখ ৯৩ হাজার ৭৬৫ টাকা।

সাঈদ মাহবুব খান জানান, এ প্রকল্পের ডাব্লিউপি-০৬ প্যাকেজের ডিএস-১২ লটের পূর্ত কাজ চীনের সিনহাইড্রো ইঞ্জিনিয়ারিং ব্যুরো ৮ করপোরেশন লিমিটেডকে দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। এ কাজে ব্যয় হবে ৫৭৬ কোটি ৫ লাখ ৫১ হাজার ৪৬৯ টাকা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ