বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

শনিবার বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আবনায়ে আরজাবাদ সম্মেলন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান রাজধানীর মিরপুরের আরজাবাদ মাদরাসার প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ‘আবনায়ে আরজাবাদ সম্মেলন’। শনিবার ১২ নভেম্বর সকাল নয়টা থেকে শুরু হয়ে আয়োজন চলবে সন্ধ্যা পর্যন্ত। আয়োজনে যোগ দিতে ইতোমধ্যেই প্রায় তিন হাজার প্রাক্তন শিক্ষার্থী নিবন্ধন সম্পন্ন করেছেন বলে জানা যায়। যাদের মধ্যে বিগত পঞ্চাশ বছরে আরজাবাদ মাদরাসা থেকে হাফেজ, মাওলানা ও মুফতিদের পাশাপাশি বিভিন্ন কোর্সের শিক্ষার্থী এবং প্রাক্তন ছাত্ররা রয়েছেন।

পারস্পরিক সহযোগিতা, চেনা-জানা ও সম্পর্ক উন্নয়নের লক্ষে আয়োজিত পুনর্মিলনী সম্মেলনটি কর্তৃপক্ষ হৃদ্যতাপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে পালন করতে যাচ্ছে। এ লক্ষে প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠানে আরজাবাদ মাদরাসা থেকে হিফজ, দাওরায়ে হাদিস ও ইফতা সমাপ্তকারী ছাত্রদের পাশাপাশি রমজানের বিশেষ কোর্স এবং আরজাবাদ মাদরাসায় যেকোনো এক বছর পড়ালেখা করেছেন এমন শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।

দেশের অন্যতম দীনি শিক্ষা প্রতিষ্ঠান রাজধানীর জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ, মিরপুর। ১৯৭০ সালে প্রতিষ্ঠিত এই মাদরাসায় ১৯৮৫-৮৬ শিক্ষাবর্ষে দাওরায়ে হাদিসের দরস শুরু হয়। এর আগে থেকেই হিফজসহ অন্যান্য বিভাগ চালু ছিল। পরবর্তী সময়ে পবিত্র রমজান মাসে তাফসির ও ফেরাকে বাতেলাসহ বিশেষ কোর্স চালু হয়। ২০০০ সালে খোলা হয় ইফতা বিভাগ।

ঐতিহ্যবাহী জামিয়া আরজাবাদের সঙ্গে জড়িয়ে আছে মাওলানা শামছুদ্দীন কাসেমী রহ. ও বীর মুক্তিযোদ্ধা মাওলানা মোস্তফা আজাদ রহ. এর মতো গুণীজনদের স্মৃতি। বর্তমানে প্রতিষ্ঠানটির মুহতামিদের দায়িত্বে আছেন  মাওলানা শামসুদ্দীন কাসেমী রহ. এর বড় ছেলে মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া।

মাওলানা বাহাউদ্দিন যাকারিয়া জানিয়েছেন, প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনীতে সময়ের যোগ্য সারথিরা হাজির হবেন। যেখানে তাদের শৈশব, শিক্ষাকাল ও গড়ে ওঠার নানা ইতিহাস রচিত হয়েছে। অর্ধ শতবর্ষের গৌরবগাঁথাময় পুনর্মিলনীর এই আয়োজন সবাইকে ঐক্যবদ্ধ করতে ভূমিকা রাখবে। আমাদের প্রস্তুতি চূড়ান্ত।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ