বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ

রায়বেন্ড ইজতেমার ২য় পর্বে বয়ান করবেন বাংলাদেশি দুই আলেম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।। পাকিস্তানের রাইবেন্ড তাবলিগ মারকাজে চলছে বার্ষিক ইজতেমা। পাকিস্তান তাবলিগ জামাতের বার্ষিক এ ইজতেমার ২য় পর্ব শুরু হয়েছে আজ বৃহস্পতিবার। বরাবরের মত ১ম পর্বের পর দ্বিতীয় পর্বেও বাংলাদেশি দুই আলেম বয়ান করবেন এ ইজতেমায়।

আজ বৃহস্পতিবার ২য় পর্ব শুরু হয়ে শেষ হবে ১৩ নভেম্বর রোববার পর্যন্ত চলবে।

পাকিস্তানে তাবলিগের কেন্দ্রীয় মারকাজ রায়বেন্ডে আজ থেকে শুরু হয়েছে ইজতেমার দ্বিতীয় পর্ব। পাকিস্তান ইজতেমার প্রথম পর্ব শেষ হয়েছে ৬ নভেম্বর।

আজ বৃহস্পতিবার (১০ নভেম্বর) বাদ আসর মাওলানা নজরুর রহমানের আম বয়ানে শুরু হয়েছে ইজতেমার ২য় পর্ব। চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। এ পর্বে পাঞ্জাব, ফয়সালাবাদ, পশ্চিম করাচি ও ইসমাইল খান প্রদেশের মুসল্লিরা অংশ নিয়েছে।

ইজতেমা উপলক্ষে প্রায় ১০০ একর জায়গার ওপর বাঁশের খুঁটি দিয়ে প্যান্ডেল প্রস্তুত করা হয়েছে। রায়বেন্ড মারকাজের তত্ত্বাবধানে ইজতেমার সার্বিক কাজ ও প্রস্তুতি শেষ পর্যায়ে। দেশ-বিদেশের মুসল্লিরা এখন রায়বেন্ডের মাঠে অবস্থান করছে।

রায়বেন্ড মার্কাজের অফিসিয়াল ফেসবুক থেকে জানায়, ২য় পর্বে বয়ান করবেন, বৃহস্পতিবার আসর নামাজের পর মাওলানা নাজুর রহমান, মাগরিবের নামাজের পর মাওলানা ইব্রাহিম দেওলা, শুক্রবার, ফজরের নামাজের পর মাওলানা আব্দুল রহমান বোম্বাই, জুমার নামাজের পর
মাওলানা ইসমাইল গোধরা, আসরের নামাজের পর ক্বারী জুবায়ের বাংলাদেশ, মাগরিবের নামাজের পর মাওলানা আহমদ লট, শনিবার
ফজরের নামাজের পর মাওলানা রবিউল হক বাংলাদেশ, যোহরের নামাজের পর ভাই ফারুক বেঙ্গালুর, আসরের নামাজের পর
মাওলানা জহিরুলহাস, মাগরিবের নামাজের পর মাওলানা ইব্রাহিম দেওলা, রবিবারে ফজরের নামাজের পরমাওলানা খুরশীদ, আখেরি মুনাজাত
মাওলানা ইব্রাহিম দেওলা।

পাকিস্তানের মেসেজ টিভির বরাতে জানা যায়, ১ম পর্বে প্রায় ৮ লাখ মানুষ অংশ গ্রহণ করেছেন। পাকিস্তানে তাবলিগ জামাতের সাথীদের সবচেয়ে বড় জমায়েত। বাংলাদেশের পর তাবলিগের বৃহৎ ইজতেমাটি হয়-পাকিস্তানের অন্যতম প্রধান শহর লাহোরের রায়বেন্ডে।

উল্লেখ্য, জনপ্রিয় স্যোশাল মিডিয়া আলফাফা ডটকমের সৌজন্যে রায়বেন্ড ইজতেমা সরাসরি সম্প্রচার করছে পাকিস্তানের মেসেজ টিভি।

সূত্র: রায়বেন্ড তাবলিগের ফেসবুক পেজ।

-এটি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ