বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

মাওলানা নজরুর রহমানের বয়ানে শুরু হলো রায়বেন্ড ইজতেমার ২য় পর্ব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।। পাকিস্তানে তাবলিগের কেন্দ্রীয় মারকাজ রায়বেন্ডে আজ থেকে শুরু হয়েছে ইজতেমার দ্বিতীয় পর্ব। পাকিস্তান ইজতেমার প্রথম পর্ব শেষ হয়েছে ৬ নভেম্বর।

আজ বৃহস্পতিবার (১০ নভেম্বর) বাদ আসর মাওলানা নজরুর রহমানের আম বয়ানে শুরু হয়েছে ইজতেমার ২য় পর্ব। চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। এ পর্বে পাঞ্জাব, ফয়সালাবাদ, পশ্চিম করাচি ও ইসমাইল খান প্রদেশের মুসল্লিরা অংশ নিয়েছে।

ইজতেমা উপলক্ষে প্রায় ১০০ একর জায়গার ওপর বাঁশের খুঁটি দিয়ে প্যান্ডেল প্রস্তুত করা হয়েছে। রায়বেন্ড মারকাজের তত্ত্বাবধানে ইজতেমার সার্বিক কাজ ও প্রস্তুতি শেষ পর্যায়ে। দেশ-বিদেশের মুসল্লিরা এখন রায়বেন্ডের মাঠে অবস্থান করছে।

রায়বেন্ড মার্কাজের অফিসিয়াল ফেসবুক থেকে জানায়, ২য় পর্বে বয়ান করবেন, বৃহস্পতিবার আসর নামাজের পর মাওলানা নাজুর রহমান, মাগরিবের নামাজের পর মাওলানা ইব্রাহিম দেওলা, শুক্রবার, ফজরের নামাজের পর মাওলানা আব্দুল রহমান বোম্বাই, জুমার নামাজের পর
মাওলানা ইসমাইল গোধরা, আসরের নামাজের পর ক্বারী জুবায়ের বাংলাদেশ, মাগরিবের নামাজের পর মাওলানা আহমদ লট, শনিবার
ফজরের নামাজের পর মাওলানা রবিউল হক বাংলাদেশ, যোহরের নামাজের পর ভাই ফারুক বেঙ্গালুর, আসরের নামাজের পর
মাওলানা জহিরুলহাস, মাগরিবের নামাজের পর মাওলানা ইব্রাহিম দেওলা, রবিবারে ফজরের নামাজের পরমাওলানা খুরশীদ, আখেরি মুনাজাত
মাওলানা ইব্রাহিম দেওলা।

পাকিস্তানের মেসেজ টিভির বরাতে জানা যায়, ১ম পর্বে প্রায় ৮ লাখ মানুষ অংশ গ্রহণ করেছেন। পাকিস্তানে তাবলিগ জামাতের সাথীদের সবচেয়ে বড় জমায়েত। বাংলাদেশের পর তাবলিগের বৃহৎ ইজতেমাটি হয়-পাকিস্তানের অন্যতম প্রধান শহর লাহোরের রায়বেন্ডে।

উল্লেখ্য, জনপ্রিয় স্যোশাল মিডিয়া আলফাফা ডটকমের সৌজন্যে রায়বেন্ড ইজতেমা সরাসরি সম্প্রচার করছে পাকিস্তানের মেসেজ টিভি।

সূত্র: রায়বেন্ড তাবলিগের ফেসবুক পেজ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ