বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ

বৃহস্পতিবার কোথায় কখন লোডশেডিং

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সারা দেশে জ্বালানি তেল ও বিদ্যুতের ঘাটতি কমাতে এলাকাভিত্তিক লোডশেডিং চলছে। সরকারের নির্দেশনা অনুযায়ী, কোন এলাকায় কখন লোডশেডিং থাকবে সে সময়সূচি আগেই জানিয়ে দেয়া হচ্ছে।

সরকারের ঘোষণা অনুযায়ী, গত ১৯ জুলাই থেকে প্রতিদিনই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত দফায় দফায় লোডশেডিং চলছে। নির্দেশনা অনুযায়ী, দেশের বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো সম্ভাব্য লোডশেডিংয়ের তালিকাও প্রকাশ করে আসছে। এ ছাড়া লোডশেডিং না থাকলে সেটাও জানিয়ে দেয় সেবাদাতা প্রতিষ্ঠান।

সেই ধারাবাহিকতায় ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) সার্ভিস এলাকায় বৃহস্পতিবার (১০ নভেম্বর) কোনো লোডশেডিং নেই। ফলে এসব এলাকার গ্রাহকরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাবেন বলে আশা করছে ডিপিডিসি।

এক বিজ্ঞপ্তিতে ডিপিডিসি এলাকায় বৃহস্পতিবার কোনো লোডশেডিংয়ের শিডিউল রাখা হয়নি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

তবে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) সার্ভিস এলাকায় প্রতিদিনের মতো লোডশেডিং হবে।

ডেসকো জানিয়েছে, তাদের এলাকায় আজও পাঁচ ঘণ্টা বা তার অধিক সময় পর্যন্ত লোডশেডিং হতে পারে।

দেখে নিন, আজকের ডিপিডিসি ও ডেসকোর তালিকা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ