বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ

টানা ক্ষমতায় থাকায় দেশের উন্নয়ন সম্ভব হয়েছে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকার টানা ক্ষমতায় থাকায় দেশের উন্নয়ন সম্ভব হয়েছে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডারে কম্বল ও শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। নিজ কার্যালয়ে কম্বল ও শীতবস্ত্র অনুদান হিসেবে গ্রহণ করেন প্রধানমন্ত্রী।

এ সময় বিভিন্ন ব্যাংক ও শিল্প প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিজেদের প্রতিষ্ঠানের পক্ষে শীতবস্ত্র অনুদান দেন। অন্যান্য বার ভার্চুয়ালি হলেও এ বছর সশরীরে প্রধানমন্ত্রী এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, একটানা ১৪ বছর ক্ষমতায় থাকার ফলে দেশের উন্নয়ন করতে পারছি; সেগুলো দৃশ্যমানও হচ্ছে, চোখেও পড়ছে।

সমাজের কোনো মানুষই অবহেলিত থাকবে না, মানবেতর জীবনযাপন করবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এটাই আমাদের লক্ষ্য এবং আমরা সেসব ব্যবস্থা করে দিচ্ছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ