বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ

'২০৪১ সালের মধ্যে ৪০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্য সরকারের'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সরকারের লক্ষ্য ২০৪১ সালের মধ্যে দেশের মোট জ্বালানির ৪০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, এ উচ্চাভিলাষী লক্ষ্য বাস্তবায়নে আন্তর্জাতিক প্রযুক্তিগত ও অর্থনৈতিক সহায়তা প্রয়োজন।

মিশরে ২৭তম বিশ্ব জলবায়ু সম্মেলনে মূল সম্মেলনের পাশাপাশি আজ বুধবার সকালে 'টেকসই জ্বালানি খাতের জন্য নবায়ণযোগ্য জ্বালানি :প্রেক্ষিত বৈশ্বিক জ্বালানি সংকট' সেশনে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

এ দিন বিকেলে প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি গবেষণা প্রকল্পের সূচনা : দক্ষিণ বিশ্বের ক্ষতিপূরণ সক্ষমতা বৃদ্ধি শীর্ষক সেশনেও প্রধান অতিথির বক্তৃতা দেন ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতির মাত্রা চিহ্নিত করা ও তা পূরণের জন্য অভিযোজন ও প্রশমনের সুনির্দিষ্ট পন্থা এখনো নিরুপিত হয়নি। তবে এবারের জলবায়ু সম্মেলনে এ বিষয়টি গুরুত্বের সাথে আলোচিত হচ্ছে, যা আশাব্যঞ্জক।

পরিবেশবিদ ড. সেলিম উল হকের সঞ্চালনায় পরিবেশ বিশেষজ্ঞ ড. নিজাম আর খান, ড. ভীম অধিকারী এবং নেপালের প্রধানমন্ত্রীর পরিবেশ উপদেষ্টা মাধব কার্কি প্রমুখ সেশনে বক্তব্য রাখেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ