বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ

‘শিক্ষার্থীদের ডিজিটাল ডিভাইস চালানোর দক্ষতা অর্জন করতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, দেশে শিক্ষার সম্প্রসারণ ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির ফসল। ডিজিটাল যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় ডিজিটাল শিক্ষা ও ডিজিটাল দক্ষতা অর্জনের পাশাপাশি নিজেকে প্রকাশ করার দক্ষতা অর্জন শিক্ষার্থীদের জন্য অপরিহার্য।

তিনি বলেন, দক্ষতা অর্জনের জন্য কম্পিউটার বিজ্ঞানী হওয়ার প্রয়োজন নেই। তবে ডিজিটাল ডিভাইস চালানোর দক্ষতা অর্জন করলেই হবে।

আজ বুধবার (৯ নভেম্বর) রাজধানীর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ক্যাম্পাসে আয়োজিত নিরাপদ ইন্টারনেট বিষয়ক আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন।

মোস্তাফা জব্বার বলেন, ইন্টারনেট ব্যবহারকারীকেই সবার আগে সচেতন হতে হবে। এক্ষেত্রে নিজের একাউন্ট নিরাপদ রাখতে দুই স্তরের ভ্যারিফিকেশন নিশ্চিত করাসহ কতিপয় কৌশল অবলম্বন প্রয়োজনীয়।

তিনি বলেন, আমাদের তরুণ জনগোষ্ঠী অত্যন্ত মেধাবী। তারা চেষ্টা করলে পারে না এমন কোনো কাজ নেই। মহাকাশ বিজ্ঞান বিষয়ে পড়ালেখা না করেও গ্রাউন্ড স্টেশন থেকে আমাদের তরুণরা বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের পর থেকে দক্ষতার সঙ্গে পরিচালনা করে আসছে।

মন্ত্রী বলেন, তোমরা তোমাদের প্রতিভা কাজে লাগাও। তোমাদের কাছে অসাধ্য বলে কিছু নেই। আমি বাংলা সাহিত্যের ছাত্র হয়েও ডিজিটাল প্রযুক্তি খাতে সফলতার সঙ্গে কাজ করছি।

তিনি বলেন, আমরা ফাইভ-জি প্রযুক্তি যুগে প্রবেশ করেছি। ফাইভ-জি প্রযুক্তির মহাসড়কের পথ বেয়ে বাংলাদেশ পঞ্চম শিল্প বিপ্লবেও নেতৃত্ব দেবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ