বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ

রেল দুর্ঘটনা থেকে প্রাণে রক্ষা পেলো ১৬ শিক্ষার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের পৌর এলাকার আলীনগর হাজিমোড় এলাকায় রেল দুর্ঘটনা থেকে প্রাণে রক্ষা পেল জেলা শহরের এশিয়ান স্কুলের ১৬ শিক্ষার্থী।

আজ বুধবার (৯ নভেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ছাবের আলী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, একই দিন সকালে ওই এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, বুধবার সকালে একটি মাইক্রোবাস ১৬ শিক্ষার্থীকে নিয়ে স্কুলের দিকে আসছিল। পথিমধ্যে গাড়ির তেল শেষ হয়ে যায়। পরে গাড়িটি রেললাইনের পাশে দাঁড় করিয়ে রেখে তেল আনতে যায় চালক।

এসময় চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহীগামী কমিউটার ট্রেন ওই এলাকায় পৌঁছে মাইক্রোবাসটিকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে গাড়িটির কিছুটা ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এশিয়ান প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার জানান, বুধবার সকালে মাইক্রোবাসে ১৬ জন শিক্ষার্থী ছিল। কারো কোনো ক্ষতি হয়নি।

চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার ওবাইদুল ইসলাম জানান, বুধবার সকালে দুর্ঘটনা থেকে প্রাণে রক্ষা পেয়েছে স্কুলের ১৬ শিক্ষার্থী।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ছাবের আলী জানান, বুধবার সকালে সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। শিক্ষার্থীরা ছোট হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছিল। পরে তাদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ