বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ নৌপথে আবারও ফেরি চালু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মুন্সীগঞ্জের গজারিয়া এবং নারায়ণগঞ্জের চর কিশোরগঞ্জ নৌপথে পুনরায় ফেরি চালাচল শুরু হচ্ছে আজ বুধবার। গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল ইসলাম চৌধুরী জানান, সকাল ১০টার দিকে এই ফেরি সার্ভিস চালু হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রাথমিক পর্যায়ে স্বর্ণচাঁপা ও সন্ধ্যামালতি নামে দুটি ফেরি চলাচল করবে। চাহিদা বাড়লে পর্যায়ক্রমে ফেরির সংখ্যা বাড়ানো হবে। পন্টুন স্থাপনের কাজ প্রায় শেষ। কিছু সকালে আনুষ্ঠানিকতা শেষে ফেরি সার্ভিস চালু করবে বিআইডব্লিউটিএ।

গজারিয়া উপজেলায় পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম জানান, গজারিয়া-চর কিশোরগঞ্জ নৌপথে ফেরি সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠান গজারিয়া ফেরিঘাটে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।

মুন্সীগঞ্জ সদর থেকে গজারিয়া যেতে ৫০ কিলোমিটার সড়কপথ পাড়ি দিতে হতো। ফেরি সার্ভিস চালুর মধ্য দিয়ে মাত্র সাত কিলোমিটার পথ পাড়ি দিয়ে জেলা সদর থেকে গজারিয়ায় পৌঁছানো যাবে। মেঘনা নদীতে এই ফেরি সার্ভিস চালু হলে জেলা সদর থেকে গজারিয়ায় যাতায়াতে দূরত্ব কমবে।

এর আগে ২০১৮ সালের ৩ জুন এই নৌপথে ফেরি সার্ভিস চালু করা হয়। কিন্তু নদীর দুপাড়ের সড়কের বেহাল দশার কারণে অল্প কয়েক দিনের মধ্যেই বন্ধ হয়ে যায় ফেরি সার্ভিস। তবে এবার নদীর দুই পাড়ের সড়ক প্রশস্ত এবং মানোন্নয়ন করা হয়েছে। এ কারণে এ পথে যোগাযোগ আগের চাইতে অনেক বেশি আরামদায়ক এবং দ্রুততর হবে। ফলে যানবাহনের সংখ্যা আগের চেয়ে অনেক বেশি বাড়বে আশা সংশ্লিষ্টদের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ