বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ

ডিজিটাল হলে ৮০ ভাগ দুর্নীতি কমে যাবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্ববাসী বিশ্বাস করে সবক্ষেত্রে ডিজিটাল হলে পৃথিবী থেকে অন্তত ৮০ ভাগ দুর্নীতি কমে যাবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। আজ বুধবার (৯ নভেম্বর) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ড. শামসুল আলম বলেন, জমিসংক্রান্ত কাগজপত্র তুলতে সাধান মানুষকে যে ভোগান্তিতে পড়তে হয়, ডিজিটাল হলে মানুষকে আর ভোগান্তিতে পড়তে হবে না। এ ক্ষেত্রটি নিয়ে আমরা কাজ করছি। বাংলাদেশ ডিজিটালাইজেশনের দিকে অনেক এগিয়েছে। বিধবা ও বয়স্ক ভাতাসহ সকল ভাতা এখন ঘরে বসেই মোবাইলে পাওয়া যাচ্ছে। ভালো কাজ করে মানুষের ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চাই।

তিনি বলেন, কৃষিক্ষেত্রে আধুনিক চাষাবাদসহ ডিজিটাল সেবা চালু হয়েছে। সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে নানামুখী প্রকল্প হাতে নিয়েছে। আমাদের সরকার কৃষক বান্ধব সরকার। কৃষিকে আধুনিকায়ন করার কারণে খাদ্য ঘাটতির দেশ থেকে আমরা এখন খাদ্য উদ্বৃত্তের দেশে পরিণত হয়েছি। আগে আমরা বিভিন্ন দেশ থেকে খাদ্য সাহায্য নিতাম, আর এখন আমরা বিভিন্ন দুর্যোগে অন্যান্য দেশকে খাদ্য সহায়তা দিচ্ছি।

প্রতিমন্ত্রী বলেন, জ্ঞানভিত্তিক ডিজিটাল সাম্য সমাজ প্রতিষ্ঠায় ডিজিটাল প্রযুক্তি এবং তরুণ জনগোষ্ঠীর মধ্যে সেতুবন্ধন স্থাপনের জন্য কার্যকর কর্মসূচি গ্রহণ অপরিহার্য। ডিজিটাল সংযুক্তি হচ্ছে ডিজিটাল বাংলাদেশ তৈরির অন্যতম ভিত্তি। এসব সম্ভব হচ্ছে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার যুগান্তকারী পদক্ষেপের কারণে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ