বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

আলোচনায় বসার জন্য দখলীকৃত এলাকাগুলো ছেড়ে দিতে হবে: ইউক্রেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সাথে আলোচনায় বসার পূর্বশর্ত হিসেবে দখলীকৃত এলাকাগুলো থেকে রুশ সেনা প্রত্যাহার করার দাবি জানিয়েছে ইউক্রেন।

দেশটির জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের সচিব ওলেকসি ড্যানিলোভ বলেছেন, ক্রেমলিনের সাথে সম্ভাব্য আলোচনার ‘প্রধান শর্ত’ হচ্ছে, রুশ বাহিনীর নিয়ন্ত্রণে চলে যাওয়া ‘ইউক্রেনের সকল ভূখণ্ড’ ফিরিয়ে দিতে হবে।

এক টুইট বার্তায় ইউক্রেনকে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যুদ্ধবিমান, ট্যাংক ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবার নিরবচ্ছিন্ন রাখার জন্য পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানান ইউক্রেনের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কর্মকর্তা। তিনি বলেন, এমন প্রযুক্তি দিতে হবে যাতে রাশিয়ার ক্ষেপণাস্ত্রগুলো আকাশে ওঠার আগেই ধ্বংস করে দেয়া যায়।

এর আগে সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, তার দেশের জবরদখল হয়ে যাওয়া ভূখণ্ড ফেরত পাওয়ার আশা থাকলে রাশিয়ার সাথে তিনি আলোচনায় বসতে প্রস্তুত রয়েছেন।

সোমবারই ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, শান্তি আলোচনার জন্য রাশিয়া প্রস্তুত থাকলেও কিয়েভ বারবার আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করছে।

গত সেপ্টেম্বরের ইউক্রেনের চারটি অঞ্চলকে রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত করে নেয়ার পর জেলেনস্কি বলেছিলেন, প্রেসিডেন্ট পুতিন যতদিন ক্ষমতায় আছেন ততদিন তিনি মস্কোর সাথে আলোচনায় বসতে রাজি হবেন না। ওদিকে রুশ কর্মকর্তারা বারবার বলে এসেছেন, রুশ ফেডারেশনের অন্তর্ভুক্ত করা অঞ্চলগুলো নিয়ে ইউক্রেনের সাথে কোনো আলোচনা হবে না। সূত্র : পার্সটুডে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ