বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা

বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ইচ্ছামতো ঋণ দিতে পারবে ব্যাংক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য ঋণসীমা তুলে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আগামী পাঁচ বছর এসব প্রতিষ্ঠানকে ইচ্ছামতো ঋণ দিতে পারবে ব্যাংকগুলো।

আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। বিদ্যুৎ উৎপাদনে প্রয়োজনীয় অর্থ সরবরাহ নির্বিঘ্ন রাখতে এ সুবিধা দেওয়া হয়েছে।

ব্যাংক কম্পানি আইন ১৯৯১ এর ২৬খ (১) অনুযায়ী একটি কম্পানিকে ব্যাংকের সংরক্ষিত মূলধনের ২৫ শতাংশের বেশি ঋণ দেওয়ার সুযোগ নেই। তবে নতুন নির্দেশনায় কেন্দ্রীয় ব্যাংক এ ঋণের সীমা তুলে দিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফরাহ মো. নাছের স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, বিদ্যুৎ উৎপাদনে অর্থ সরবরাহ নির্বিঘ্ন রাখার লক্ষ্যে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনের জন্য ব্যয় যেমন জমি ক্রয়, মেশিনারি আমদানি ও ক্রয় বাবদ ব্যয়, মেশিনারি স্থাপন সংক্রান্ত ব্যয়, মেরামতের জন্য তাদের প্রয়োজনীয় ঋণ দিতে পারবে ব্যাংকগুলো।

এজন্য আগামী পাঁচ বছর ব্যাংকঋণ পেতে সংরক্ষিত মূলধনের ২৫ শতাংশ ঋণ দেওয়ার হিসাব কার্যকর হবে না। এর আগে গত জুলাইয়ে ছয় মাসের জন্য এমন নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।

ব্যাংক কম্পানি আইন, ১৯৯১ (১৯৯১ সনের ১৪ নং আইন) এর ১২১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে ব্যাংক কম্পানি আইন, ১৯৯১ এর ২৬খ(১) ধারার শর্তাংশে উলিস্নখিত ২৫ শতাংশ ঊর্ধ্বসীমার স্থলে আগামী পাঁচ বছর জন্য ঊর্ধ্বসীমা কত হবে তা বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ