বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

কওমি মাদরাসা কোনও বোর্ডের সাথে অধিভুক্ত হবে না: আল্লামা আরশাদ মাদানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের কওমি মাদরাসাগুলো কোনও বোর্ডের সাথে অধিভুক্ত হবে না বলে ঘোষণা দিয়েছেন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি, দারুল উলুম দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস আল্লামা আরশাদ মাদানি।

গত রোববার কুল হিন্দ রাবেতায়ে মাদারেসে ইসলামিয়ার একটি সভায় তিনি এ ঘোষণা দেন। তিনি বলেন, কওমি মাদরাসাগুলো কোনও বোর্ডের সাথে অধিভুক্ত হবে না, আমরা সরকারী সমর্থন ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।

বিশ্ববিখ্যাত দীনি বিদ্যাপীঠ দারুল উলূম দেওবন্দের মসজিদে রশিদে কুল হিন্দ রাবেতায়ে মাদারিসে ইসলামিয়ার এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় মাওলানা আরশাদ মাদানি ও দেওবন্দের মুহতামিম মাওলানা আবুল কাসেম নোমানীসহ ভারতের সাড়ে ৪ হাজার মাদরাসার দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন বলে জানা যায়।

সভায় যে কোনো বোর্ডের সঙ্গে মাদরাসাসমূহের অন্তর্ভুক্ত হওয়ার বিরোধিতা করা হয়। বিশ্বের কোনো বোর্ডই মাদরাসা প্রতিষ্ঠার উদ্দেশ্য বুঝতে পারে না। বোর্ডে যোগ দিয়ে কোনো মাদরাসার কোনো লাভ নেই। মাদরাসাগুলোর জন্য সরকারি কোনো ধরনের সহায়তার প্রয়োজন নেই।

কিছুদিন আগে উত্তর প্রদেশের রাজ্য সরকার কতৃক দেওবন্দসহ কওমি মাদরাসাসমূহকে অবৈধ ঘোষণা করার পর কুল হিন্দ মাদারিসে কওমিয়ার এই সিদ্ধান্ত সামনে আসে।

সভায় জমিয়তে উলামায়ে হিন্দের প্রধান মাওলানা সাইয়্যেদ আরশাদ মাদানি আরো বলেন, দারুল উলূম দেওবন্দ ও উলামায়ে কেরাম সবসময়ই দেশের স্বাধীনত ও সার্বভৌমত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কওমি মাদরাসাগুলোর প্রতিষ্ঠার উদ্দেশ্যই ছিল দেশের স্বাধীনতা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ