বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

‘হামলা ছিল সাজানো নাটক, অভিনয়ে শাহরুখ-সালমানকে ছাড়িয়ে গেছেন ইমরান’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানের ওপর হামলার ঘটনাকে সাজানো নাটক বলে আখ্যা দিয়েছেন দেশটির অপর বিরোধী দল পিডিএম’র প্রধান মাওলানা ফজলুর রহমান। খবর এনডিটিভির।

রোববার (৬ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। এ সময় মাওলানা ফজলুর রহমান বলেন, অভিনয়ে তিনি বলিউড তারকা শাহরুখ খান ও সালমান খানকেও ছাড়িয়ে গেছেন।

পাকিস্তান ডেমোক্র্যাটিক মুভমেন্ট দলের শীর্ষ এই নেতা বলেন, ওয়াজিরাবাদে লংমার্চে হামলার কথা শুনে প্রথম দিকে আমি ইমরান খানের প্রতি সহানুভূতি জানিয়েছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে এটি একটি নাটক ছিল।

তিনি বলেন, ইমরানকে লক্ষ্য করে একটি গুলি করা হয়েছে নাকি তার বেশি এবং আঘাতটি এক পায়ে নাকি উভয় পায়ে- তা স্পষ্ট নয়। এছাড়া আরও অবাক করার বিষয় এই যে তাকে কাছের হাসপাতালে (ওয়াজিরাবাদে) ভর্তি করার পরিবর্তে লাহোরে নিয়ে যাওয়া হয়েছিল। এ দিনের সংবাদ সম্মেলনে তিনি গত ৩ নভেম্বর সংঘটিত হামলার ঘটনা সঠিকভাবে তদন্ত করারও আহ্বান জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ