বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা ৭ দশকের প্রথা ভেঙে সৌদিতে ভারতের প্রথম অমুসলিম রাষ্ট্রদূত

শেখ হাসিনা দেশ থেকে পালাবেন না: কৃষিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালাবেন না। শেখ হাসিনার ক্ষমতার উৎস দেশের জনগণ। জনগণকে সঙ্গে নিয়ে বিএনপির আন্দোলন প্রতিহত করবে আওয়ামী লীগ।

আজ শুক্রবার (১৪ অক্টোবর) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা প্রকৌশলীদের এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

কৃষিমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধীরা চায় না বাংলাদেশ সফল রাষ্ট্র হোক। তারা চায় বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হোক। দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন বিরোধীরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

বিএনপি এখন তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে আন্দোলন করছে। তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে হবে না। নির্বাচন কমিশনের অধীনই ভবিষ্যতে জাতীয় নির্বাচন হবে। আন্দোলনের হুমকি দিয়ে লাভ নেই।

ড. আব্দুর রাজ্জাক আরও বলেন, আওয়ামী লীগের বিচার করবে বিএনপি–এ ধরনের হুমকি দিয়ে লাভ নেই। হুমকিতে ভয় পায় না আওয়ামী লীগ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ