বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সাতদিন বন্ধের পর আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। আজ শনিবার সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়ার এই বন্দর দিয়ে বিভিন্ন পণ্য ভারতের আগরতলার উদ্দেশে ছেড়ে যায়। তবে আগামীকাল রোববার পবিত্র ঈদে মিলাদুন্নবী হওয়ায় আবারও আখাউড়া বন্দরে ছুটি থাকবে।

আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ী মনির হোসেন বাবুল বলেন, ‘দুর্গাপূজা উপলক্ষে দুই-দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্তে ১ অক্টোবর থেকে ৬ অক্টোবর পর্যন্ত এবং ৭ অক্টোবর শুক্রবার সাপ্তাহিক বন্ধ শেষে শনিবার থেকে স্বল্প পরিসরে বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়েছে।

তিনি বলেন, রোববার ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বন্ধের পর সোমবার থেকে বন্দরের বাণিজ্যিক কার্যক্রম পুরোদমে শুরু হবে।

তবে ধর্মীয় অনুষ্ঠান ও সাপ্তাহিক ছুটির সময়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও উভয় দেশের যাত্রী পারাপার স্বাভাবিক থাকে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ