বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

টাঙ্গাইলে ট্রেন আটকে গেটম্যানের দাবিতে মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতীতে অরক্ষিত রেলক্রসিংএ গেটম্যানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটি গামী নীলসাগর এক্সপ্রেস ট্রেন ২০মিনিট আটকে রাখা হয়।

শনিবার (৮ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার সল্লা ইউনিয়নে হাতিয়া-ধুনাইল সড়কের হাতিয়া রেলক্রসিং এলাকায় ৫ গ্রাম বাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, রেল লাইন নির্মানের পর থেকে হাতিয়ার এই রেলক্রসিংএ শিশুসহ অন্তত দেড় শতাধিক লোক নিহত হয়েছে। তার পরেও এই ক্রসিংএ রেলগেট ও গেটম্যান নিয়োগ দেয়নি রেল কর্তপক্ষ। দ্রুত সময়ের মধ্যে রেলগেট ও গেটম্যানের দাবি তাদের। রেলগেট ও গেটম্যানের দাবি দ্রুত বাস্তবায়ন না হলে, মহাসড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি দেয়ার হুমকি তাদের।

এ সময় বক্তব্য রাখেন, সল্লা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল খালেক, ৮নং ওয়ার্ডের জহিরুল ইসলাম, ৯নং ওয়ার্ডের মো. হুমায়ন, বীর মুক্তিযোদ্ধা ফটিক মন্ডল প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ