বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

মধুমতি সেতুর দ্বার খুলছে ১০ অক্টোবর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের প্রথম ছয় লেনের মধুমতি সেতু আগামী ১০ অক্টোবর (সোমবার) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২০১৫ সালের ২৪ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘কালনা সেতু’ নামে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে নামকরণ হয় ‘মধুমতি সেতু’। আগামী সোমবার প্রধানমন্ত্রী সেই মধুমতি সেতুর ওপর দিয়ে গড়াবে চাকা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

মধুমতি সেতু উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার সাদিরা খাতুন, অতিরিক্তি জেলা প্রশাসক ফকরুল হাসান, মাশরাফি বিন মুর্তজার বাবা গোলাম মুর্তজা স্বপন, জেলা চেম্বার অব কমার্সের সভাপতি হাসানুজ্জামানসহ অনেকে।

নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ‘আগামী ১০ অক্টোবর বেলা ১১টা থেকে ১টার মধ্যে মধুমতি সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।’

জেলা প্রশাসক আরও বলেন, ‘সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্টের আওতায় জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) অর্থায়নে মধুমতি সেতু নির্মিত হয়েছে।

সেতুর পশ্চিমপ্রান্তে নড়াইলের কালনাঘাট এবং পূর্বপ্রান্তে গোপালগঞ্জের শংকরপাশা। কালনাঘাট থেকে ঢাকার দূরত্ব মাত্র ১০৮ কিলোমিটার। ফলে, ঢাকার সঙ্গে নড়াইল, বেনাপোল, যশোর, খুলনাসহ আশপাশের সড়ক যোগাযোগ কোথাও ১০০ কিলোমিটার, কোথাও আবার ২০০ কিলোমিটার কমে যাবে।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ