শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :

বিয়ে গোপনের বিষয়ে ইসলাম কী বলে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তাসনুবা তারান্নুম: ঢালিউড তারকা শাকিব ও বুবলির গোপন বিয়ে ও সন্তান নিয়ে ঝড় উঠেছে দেশের মিডিয়া। গত কিছুদিন আগে পুরোনো বেবি বাম্পের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে চিত্রনায়িকা বুবলি। এরপর থেকেই শুরু হয় নানা গুঞ্জন। অবশেষে আজ তারা দুজনই নিজেদের ভ্যারিফাইড ফেসবুক পেজে সন্তানের ছবি শেয়ার করেছেন। তবে সন্তানের ছবি প্রকাশ করলেও তাদের বিয়ের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায় নি। সন্তানের সঙ্গে প্রকাশ করা হয়নি কাবিন নামার ছবি। তবে বুবলি জানিয়েছেন, তিনি যেহেতু মুসলিম তাই সবকিছু শালীনভাবে ও ধর্ম মেনেই হয়েছে।

এদিকে বিভিন্ন সূত্র এই খবর প্রকাশ্যে আসার পর দাবি করছে, সন্তানের কথা স্বীকার করলেও এখন আর একসঙ্গে থাকছেন না শাকিব-বুবলী। ‘লিডার : আমিই বাংলাদেশ’ সিনেমার শুটের আগেই এই দম্পতির ‘বিচ্ছেদ’ হয়েছে বলে দাবি সূত্রগুলোর।

এর আগে ঢাকায় সিনেমার নায়িকা অপু বিশ্বাস শাকিব খানকে ২০০৮ সালে গোপনে বিয়ে করে ২০১৬ সালে লাপাত্তা হয়েছিলেন। ২০১৭ সালে ফিরে এসেছিলেন সন্তান আব্রাম খান জয়কে কোলে নিয়ে। এরপর একটি বেসরকারি টিভি চ্যানেলে লাইভ অনুষ্ঠানে হাজির হয়ে ফাঁস করেছিলেন সবকিছু। এরপর বিচ্ছ্যেদের পথে হাঁটেন এই দম্পতি।

এতো বিপত্তি ও হাঙ্গামার পেছনে রয়েছে গোপন বিয়ে। ইসলামের নির্দেশনা হলো, বিয়ে করবে ঘোষণা দিয়ে। আর তা না হলে বাঁধে এমনই বিপত্তি।

পবিত্র জীবনের জন্য বিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইসলামে বিয়ের গুরুত্ব তুলনাহীন। শুধু তাই নয় বিবাহিত ব্যক্তির জন্য আল্লাহ স্বয়ং সাহায্য করেন বলে বর্ণিত হয়েছে হাদিসে। রাসূল সা. বলেছেন, তিন শ্রেণীর লোক আছে যাদের প্রতি সাহায্য করা আল্লাহ তায়ালা স্বীয় দায়িত্ব বলে মনে করেন, তাদের মধ্যে একদল হচ্ছে ওইসব ব্যক্তি যারা পবিত্রতা রক্ষা করে ও পাপকর্মে লিপ্ত হওয়া থেকে বিরত থাকার জন্য বিবাহ করে।

বিয়ের ক্ষেত্রে বেশ কিছু আবশ্যকীয় বিধান রয়েছে ইসলামে। এর মধ্যে সবাইকে জানিয়ে বিয়ে করাও অন্তর্ভূক্ত। আজকাল অনেকে বিয়ের কথা স্বীকার করতে চান না। বন্ধুদেরও দাওয়াত করেন না বিয়েতে। যা রীতিমতো মনমালিন্যের কারণ হয়ে দাঁড়ায়। এই বিয়ের কথা না জানানোর বিভিন্ন কারণ থাকতে পারে। অনেকের সৎ উদ্দেশ্য থাকলেও কারো কারো উদ্দেশ্য থাকে বিয়ের কথা জানলে অন্য নারীরা তার সঙ্গে আর মিশবেন না।

আবার আজকাল ফেসবুকের রিলেশনশিপ স্ট্যাটাসে অনেক বিবাহিতরাও সিঙ্গেল দিয়ে রাখেন। তাদের অধিকাংশের উদ্দেশ্যও একই। অনেক পুরুà