সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব কলকাতার শিয়ালদহ স্টেশনের বাইরে আগুন, আতঙ্কে যাত্রীরা নাটোরে লাশবাহী অ্যাম্বুলেন্স ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৮ ভারতে ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বললেন হিন্দু মন্ত্রী মাদরাসায় কি এলিটরা আসবে? অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য

লাঠি নিয়ে মাঠে নামলে বিএনপির খবর আছে: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপির কর্মসূচি নিয়ে আওয়ামী লীগের মাথা ব্যথা নেই। তবে আবারও লাঠি নিয়ে মাঠে নামলে দলটির খবর আছে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ হুঁশিয়ারি দেন। বলেন, বিএনপিকে মোকাবেলায় আওয়ামী লীগ সংযমী অবস্থায় রাজপথে থাকবে। ১৩ বছর ধরে বিএনপি কর্মসূচি ঘোষণা করলেও এর কোনো প্রতিক্রিয়া হয় না বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের। এ সময় সোজা পথে বিএনপিকে নির্বাচনে অংশ নেবার আহ্বান জানান তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনার যোগ্য নেতৃত্বেই বাংলাদেশ বিশ্বে স্থান করে নিয়েছে। এ আলোচনা সভায় গতকাল বুধবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন হাসপাতালে জন্ম নেয়া শিশুদের অভিভাবকদের হাতে উপহার তুলে দেয়া হয়।

দলটির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম বলেন, দেশবিরোধী শক্তি বিদেশীদের কাছে ক্রমাগত অসত্য তথ্য পরিবেশন করছে। হাজার ষড়যন্ত্র হলেও শেখ হাসিনার ওপর কোনো আচড় পড়তে দেয়া হবে না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ