সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব কলকাতার শিয়ালদহ স্টেশনের বাইরে আগুন, আতঙ্কে যাত্রীরা নাটোরে লাশবাহী অ্যাম্বুলেন্স ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৮ ভারতে ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বললেন হিন্দু মন্ত্রী মাদরাসায় কি এলিটরা আসবে? অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য

এ বছর হজে বেঁচে যাওয়া টাকা ফেরত পাবেন হাজিরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এ বছর হজে বেঁচে যাওয়া অর্থ ফেরত পাবেন সরকারি ব্যবস্থাপনার হজ করতে যাওয়া হাজিরা। সৌদি আরবে বাড়ি ও হোটেল ভাড়ায় ব্যয় না হওয়ায় এই অর্থ ফেরত দেওয়া হবে। এ বিষয়ে আজ বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

জারি করা প্রজ্ঞাপনে বলা হয়- এ ক্যাটাগরির প্যাকেজের হাজিরা ৪৭ হাজার ৭২৬ টাকা এবং বি ক্যাটাগরির প্যাকেজের হাজিদের ১০ হাজার ২৯৩ টাকা করে ফেরত দেওয়া হবে। আগামী দুই সপ্তাহের মধ্যে টাকা ফেরত দেওয়া শুরু হবে।

গত ৮ জুলাই অনুষ্ঠিত হজে বাংলাদেশ থেকে সৌদি আরবে যান ৫৬ হাজার ৯৫২ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৮৯০ জন এবং আর বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৬২ জন হজে যান।

২০২২ সালে সরকারি ব্যবস্থাপনায় যাওয়া প্যাকেজভিত্তিক নিবন্ধিত হাজিদের মধ্যে এ অর্থ আর্থিক বিধি-বিধান অনুসরণ করে চেকের মাধ্যমে বিতরণ করার অনুরোধ জানায় ধর্ম মন্ত্রণালয়। তাছাড়া বিতরণ শেষে সমন্বয় প্রতিবেদন ধর্ম মন্ত্রণালয়ে পাঠানোর জন্য হজ পরিচালককে অনুরোধ করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ