শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

দিনাজপুর বোর্ডের এসএসসির স্থগিত পরীক্ষার রুটিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রশ্নফাঁসের কারণে দিনাজপুর শিক্ষা বোর্ডের চলতি এসএসসির স্থগিত চারটি বিষয়ের পরীক্ষা আগামী ১০ থেকে ১৩ অক্টোবরের মধ্যে অনুষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার (২২ সেপ্টম্বর) দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে পরীক্ষার নতুন সময়সূচি জানানো হয়েছে।

গণিত পরীক্ষা ১০ অক্টোবর, কৃষিবিজ্ঞান ১১ অক্টোবর, পদার্থবিজ্ঞান ১২ অক্টোবর এবং রসায়ন পরীক্ষা ১৩ অক্টোবর অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২২, ২৫, ২৪ ও ২৬ সেপ্টেম্বর এসব বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল।

ব্যবহারিক পরীক্ষাগুলো ১৫-২০ অক্টোবরের মধ্যে অনুষ্ঠিত হবে। পূর্বনির্ধিারিত এসব ব্যবহারিক পরীক্ষা ১০-১৫ অক্টোবরের মধ্যে হওয়ার কথা ছিল।

প্রশ্নফাঁসের কারণে এর আগে বুধবার (২১ সেপ্টেম্বর) চলমান এসএসসি পরীক্ষার দিনাজপুর শিক্ষা বোর্ডের গণিত, পদার্থবিজ্ঞান, কৃষিবিজ্ঞান ও রসায়নের পরীক্ষা স্থগিত করা হয়।

দিনাজপুর বোর্ডের অধীন কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একটি পরীক্ষা কেন্দ্রের সচিবের কক্ষে পরীক্ষার আগেই প্যাকেট খোলা প্রশ্নপত্র পাওয়া যাওয়ায় পরীক্ষা স্থগিত করা হয়।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ