বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

বিশ্বে ক্ষুধায় প্রতি ৪ সেকেন্ডে মারা যাচ্ছে একজন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্বে প্রতি চার সেকেন্ডে একজন ক্ষুধায় মারা যাচ্ছে। মঙ্গলবার বিশ্বনেতাদের কাছে খোলাচিঠিতে এ উদ্বেগ জানায় দুই শতাধিক এনজিও।

চিঠিতে খাদ্য সংকট সমাধানে পদক্ষেপ নেয়ারও তাগিদ দেয়া হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেয়া নেতাদের নজরে আনতেই এ খোলাচিঠি।

বসেছে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশন। এর আগেই বিশ্ব নেতাদের কাছে খোলাচিঠি দেয় অক্সফাম, সেভ দ্য চিলড্রেন, প্ল্যান ইন্টারন্যাশনালসহ ৭৫ দেশের ২৩৮টি বেসরকারি উন্নয়ন সংস্থা-এনজিও।

খোলা চিঠিতে বলা হয়েছে, বর্তমান বিশ্বের প্রায় সাড়ে ৩৪ কোটি মানুষ চরম ক্ষুধার সাথে লড়ছে। তিন বছরে এ সংখ্যা দ্বিগুণ হয়েছে। চরম ক্ষুধায় প্রতিদিন মারা যাচ্ছে ১৯ হাজার ৭শ মানুষ। সেই হিসাবে, প্রতি চার সেকেন্ডে একজনের মৃত্যু হচ্ছে।

চিঠিতে দাবি করা হয়েছে, ক্ষুধামুক্ত বিশ্ব গড়ার অঙ্গীকার করা হলেও এখনও সোমালিয়ায় চলছে দুর্ভিক্ষ। এছাড়া, অনাহারে রয়েছে ৪৫ দেশের পাঁচ কোটি মানুষ।

বিশেষজ্ঞরা বলছেন, করোনা মহামারি আর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে চাপে পড়েছে বৈশ্বিক অর্থনীতি। ভেঙে পড়েছে খাদ্য সরবরাহ ব্যবস্থা, এতে বেড়েছে খাবারের দাম। যে কারণে তৈরি হয়েছে খাবার সংকট, বেড়েছে ক্ষুধার্ত মানুষ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ