বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

বিশ্বে করোনায় মৃত্যু ১০৫৬, শনাক্ত সোয়া ৪ লাখ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৯৩৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা রোগী শনাক্ত হয়েছে ৩ লাখ ৭০ হাজার ৭৫৩ জন।

আজ বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে ফ্রান্সে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৫১ হাজার ৮১৬ এবং মারা গেছেন ৪৮ জন।

এছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৮৭৯ জন এবং মারা গেছেন ২৩৬ জন। জাপানে আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৩৩০ জন এবং মারা গেছেন ৭৩ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ৮৬৪ জন এবং মারা গেছেন ২৪ জন। ব্রাজিলে মারা গেছেন ৮৭ জন এবং আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৬৭৬ জন।

ইতালিতে আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৩৮৫ জন এবং মারা গেছেন ৬০ জন। তাইওয়ানে মারা গেছেন ৩৩ জন এবং আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৭৪৭ জন। রাশিয়ায় মারা গেছেন ৯৮ জন এবং আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৪৭৪ জন। ফিলিপাইনে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬০০ জন এবং মারা গেছেন ৩৩ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬১ কোটি ৭৯ লাখ ৩১ হাজার ৫৮ জন। যেখানে মৃত্যু হয়েছে ৬৫ লাখ ৩৩ হাজার ৬ জনের।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ