বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে রকেট হামলা চালিয়েছে রাশিয়া’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চুল্লির কাছে রাশিয়া রকেট হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে কিয়েভ। খবর বিবিসি’র।

ইউক্রেনের দাবি, সোমবার দক্ষিণের মিকোলাইভ অঞ্চলের পিভডেনুক্রেইনস্ক প্ল্যান্টের চুল্লির মাত্র ৩০০ মিটার দূরে রুশ রকেট আঘাত হানে।

নিজেদের দাবির পক্ষে হামলার একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে ইউক্রেনের পারমাণবিক নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। সংস্থাটি বলছে, রকেট হামলার ফলে বিস্ফোরণে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির জানালার কাচ ভেঙে যায়। বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাও সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, রাশিয়া আদতে পুরো দুনিয়াকে হুমকি দিচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ