বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ভারতে মাদরাসাগুলোর জরিপ: মুহতামিমদের সম্মেলন থেকে ১০ নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা তাওহীদ আদনান কাসেমী নদভী।।

সরকারি স্বীকৃতিহীন মাদরাসাগুলি নিয়ে সমীক্ষার নির্দেশ জারির কারণে আজ রোববার (১৮ সেপ্টেম্বর) দেশের উল্লেখযোগ্য সকল মাদরাসার মুহতামিমদের নিয়ে একটি জরুরি সম্মেলন অনুষ্ঠিত হয়।

সামনের দিনগুলোতে মাদারাসা পরিচালনা পদ্ধতির বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু দিকনির্দেশনা দেন দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসিন সাইয়্যিদ আরশাদ মাদানি।

এক. শিশুদের অধিকারের কথা মাথায় রেখে ছাত্রদের মারধরের পদ্ধতি আজ থেকে বন্ধ করতে হবে। না হলে মাদরাসাগুলোকে নিরাপদ রাখা সম্ভব হবে না।

দুই. মাদরাসায় স্বাস্থ্যকর পরিবেশের যত্ন নিতে হবে, বাথরুম ও টয়লেট পরিষ্কার রাখতে হবে এবং প্রয়োজনে স্থায়ী লোক নিয়োগ করতে হবে।

তিন. উচ্চ মাধ্যমিক পর্যন্ত আধুনিক শিক্ষা সকল মাদরাসায় বাধ্যতামূলক করতে হবে। দারুল উলূম দেওবন্দও আগামী বছর থেকে শুরু করবে, ইনশাআল্লাহ।

চার. মাদারিসে ইসলামিয়ার আর্থিক হিসাব-নিকাশের ক্ষেত্রে স্বচ্ছতা বিবেচনায় আনতে হবে। নিজস্বভাবে একটি বার্ষিক অডিট পরিচালনা করতে হবে। আগামী বছর থেকে মাদরাসাগুলোতে দারুল উলূম দেওবন্দের প্রতিনিধিরাও বিভিন্ন সময়ে হিসাব পর্যালোচনা করবে।

পাঁচ. মাদারাসার জমি ও সম্পত্তির কাগজপত্র স্থিতিশীল রাখতে হবে এবং এ ব্যাপারে একেবারেই গাফিলতি করা যাবে না৷

ছয়. সাম্প্রতিক জরিপ দেখে আতঙ্কিত হওয়া যান না, তবে জরিপ প্রতিনিধির সাথে বিনয়ী থাকতে হবে এবং প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে হবে।

সাত. দেশের যেমন আধুনিক শিক্ষিত মানুষের প্রয়োজন তেমনি জাতিরও প্রয়োজন একজন ভালো আলেম ও মুফতি। একজন ভালো হাফেজ ও ক্বারীর। একজন ভালো ইমাম ও মুয়াজ্জিনের এবং একজন ভালো ধর্মীয় নেতার।

আট. শরীয়তের সীমার মধ্যে থেকে বৈধ বিষয়ে সরকারকে সহযোগিতা করতে হবে, প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি হতে দেওয়া যাবে না।

নয়. মাদারিসে ইসলামিয়ার কর্মকর্তাদের এবং সংশ্লিষ্টদের সাহস ও পারস্পরিক সহযোগিতা বজায় রাখতে হবে৷

দশ. মাদরাসা ইসলামিয়ার সাথে সংশ্লিষ্ট সকলকে আল্লাহর প্রতি মুতাওয়াজ্জুহ থাকতে হবে৷

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ