বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

সড়ক দুর্ঘটনায় নিহত ২ দাখিল পরীক্ষার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেল নিয়ে বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দাখিল পরীক্ষার্থী দুই বন্ধু। শুক্রবার রাত ৭টার দিকে ঘাটাইল সদর থেকে ১৫ কিমি দূরে আমুয়াবাইদ নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, সংগ্রামপুর ইউনিয়নে এগারকাহনিয়া গ্রামের ফজলুর রহমান খানের ছেলে নাঈম (১৭) ও একই গ্রামের ছাত্তারের ছেলে সাকিল (১৭)। এরা দুজনেই স্থানীয় আজাদিয়া দাখিল মাদ্রাসার ছাত্র ও একই সঙ্গে দাখিল পরীক্ষা দিচ্ছিল। এ ঘটনায় এইচএসসিতে পড়ুয়া রানা (১৮) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেড়াতে গিয়ে ছনখোলা থেকে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিল তারা। এ সময় রাত ৭টার দিকে তাদের নিজের শিক্ষাপ্রতিষ্ঠান আমুয়াবাইদ আজাদিয়া দাখিল মাদাসার দক্ষিণ পাশে আসলে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশার সাথে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহী তিনজন ছিটকে পড়ে মাথাসহ শরীরে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়।

পরে তাদের প্রথমে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এরপরে সেখানে থেকে নাঈম ও সাকিলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাকিলকে মৃত ঘোষণা করেন। এদিকে ময়মনসিংহ থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায় নাঈম।

দুর্ঘটনায় আহত রানা নামে অপরজন টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ