বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

বিনা পারিশ্রমিকে মসজিদ পরিষ্কার করেন একদল শিক্ষার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শুক্রবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এলাকার আশপাশের বিভিন্ন মসজিদ ধুয়ে-মুছে পরিষ্কার করেন কুমিল্লার একদল শিক্ষার্থী। বিনা পারিশ্রমিকে এ পর্যন্ত ৩৪টি মসজিদ পরিষ্কার করেছেন তারা।

২০২১ সাল থেকে এ কাজ করছেন জেলার চৌদ্দগ্রাম থানার গুণবতী ইউনিয়নের চাঁপাচৌ গ্রামের বিভিন্না বয়সের এসব তরুণরা। সর্বশেষ শুক্রবার (১৬ সেপ্টেম্বর) চাঁপাচৌ পশ্চিমপাড়া জামে মসজিদ পরিষ্কার করেছে তারা।

স্থানীয় চাঁপাচৌ গ্রামের বাসিন্দা জাহেদ ভূঁইয়া সুজন সর্বপ্রথম এ কাজের উদ্যোগ নেন। পরে একটি সংগঠন খোলা হয়। সংগঠনের ব্যানারে বর্তমানে এ কাজ করেন স্বেচ্ছাসেবকরা।

জাহেদ ভূঁইয়া সুজন বলেন, আমরা সওয়াবের জন্যে এ কাজ করি। এজন্য কোনো পারিশ্রমিক নেই না। বরং নিজের পকেটের টাকা খরচ হয়। মসজিদ পরিষ্কার করার জন্যে আমাদের একটি সংগঠনও খোলা আছে। সংগঠনের নাম চাঁপাচৌ ইসলামিক সাংস্কৃতিক পরিষদ স্বেচ্ছাসেবক গোষ্ঠী।

হাফেজ মো. সাকিব হোসেন হৃদয় বলেন, শুক্রবার আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকে। এ দিনই আমরা কাজটি করি। এখন পর্যন্ত আমরা ৩৪টি মসজিদ পরিষ্কার করেছি।

তিনি বলেন, মসজিদ পরিষ্কার করা অনেক সওয়াবের কাজ। হাদিসে এসেছে, হজরত সাঈদ খুদরি (রা.) হতে বর্ণিত রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি মসজিদ থেকে ময়লা আবর্জনা কিংবা কষ্ট হয় এমন বস্তু দূর করবে তার জন্য আল্লাহ তায়ালা জান্নাতে একটি ঘর নির্মাণ করে দেবেন।’

সাকিব বলেন, আমরা সেই উদ্দেশ্য নিয়েই কাজ করছি। দুনিয়াবি কোনো উদ্দেশ্য আমাদের নেই। এখানে সবাই স্বেচ্ছায় কাজ করে এবং আখেরাতের উদ্দেশ্যে কাজ করেন।

স্বেচ্ছাসেবক দলের অন্য সদস্যরা হলেন- রবিউল আউয়াল শুভ, আলাউদ্দিন, বাপ্পি, নাঈম, হৃদয়, শাওন কাওসার ও পিয়াস।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ